আশির্বাদ
- বোরহান রাব্বানী
যদিও কিছুটা আগুন আমাকে পুড়েছে রোজ
কিছুটা ব্যথা জর্জরিত করেছে সমস্ত উরোজ।
যদিও জানি তোমাকে পাওয়া অসাধ্য কিছু নয়
তা আমাকে যত অপমান করো আর যা-ই
সে আমার বয়েই গেল। ভালোবেসে বঞ্চনা পাব
এটাই স্বাভাবিক, তাই—
মেনে নিয়েছি যত ব্যথা-বঞ্চনা, অপমান আর দায়।
যেভাবে আমাকে ভেঙেচুরে গেছো
আমি সেইসব বুকে চেপে আজো কিরকম বেঁচে আছি দ্যাখো!
মাঝেমাঝে ভাবি, এত প্রাণ চলে যায়— রোজদিন
এত হাহাকার আকাশে উড়ায়
আমি সেই চলে যাওয়া প্রাণে, ঘন কোন মেঘে
অনন্ত হাহাকারে কেন মিশে না যেতে নারি?
আমি কেন থেকে যায় একা, এই নষ্টের নগরে তথা!
তোমাকে ভালোবেসে আমি কেবলই মৃত্যুকে আলিঙ্গনে জেগেছি অনন্ত আঁধার
জেনেছি এ পৃথিবীর কোন ছায়াতলে,
নদী ও সমুদ্র অতলে কোথাও
ভালোবাসার 'পরে কিছু নেই— মরণও না কোন।
তোমাকে ভালোবাসি শুধু এই অপরাধে—
(অথবা অপরাধ নয়, উৎকর্ষ বলি আমি তাকে)
যে ব্যথায় আমাকে ব্যথিত করেছ তুমি
আমি তার কিছুই ভুলিনি;— তবুও
সে ব্যথা হৃদয়ে আলিঙ্গনে আরাধনে ঝরে,
তুমি সুখী হও এ পৃথিবীর প্রাণহর পরিসরে।
২১ ফেব্রুয়ারি ২০২১
০৮-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।